যদি ভুলে যাস

First translation in Bengali. I couldn't think of any other poet except Pablo Neruda.

এটা জেনে রাখ।
যখন আমি ওই স্ফটিকের মত চাঁদটার দিকে তাকাই
কিম্বা আমার জানলার ওই লাল ডালটা,
যেটা প্রতিমুহুরতে বসন্তের গন্ধ নিয়ে আসে-
দুম্ড়ানো গাছের ডালে লেগে থাকা,
বাতাসের চেয়েও হাল্কা আগুনের ছাই
যখন ছুঁই,
তখুনি যেন তোকে সামনে পাই।
যেন গন্ধ, আলো, স্পর্শ –
যা কিছু আছে, থাকবে,
সব, সব,
ছোট নৌকার মত ভেসে চলে
একটা দ্বীপের দিকে।
তোর আর আমার দ্বীপ।

অবশ্য তোর ভালবাসা একটু একটু করে কমলে,
আমার ভালবাসা ও কমবে।
একটু একটু করে।
হঠাৎ একদিন আমায় ভুলে গিয়ে,
পরমুহুরতেই আবার খুঁজলে,
আর পাবিনা।
তোর ভোলার আগেই যে আমি তোকে ভুলে যাব।
যে পালের হাওয়া আমার সারাজীবন ধরে বয়ে চলেছে,
হঠাৎ একদিন সেটা অসহ্য, দুর্বোধ্য লাগলে,
তুই ভাবতেই পারিস,
ওকে এই সমুদ্রের ধারে ফেলে চলে যাই
ও শিকড় ছেড়ে নড়তে পারবেনা।
তুই জানবিনা অথচ,
সেই দিন, সেই মুহূর্তেই,
আমার শিকড় উপড়ে আমি অন্য মাটির খোঁজে,
দুই ডানা মেলেছি।
কিন্তু প্রতি দিন, প্রতি মুহূর্তে,
একটা অসহনীয় ভাল-লাগা বশত,
যদি তোর হাতের আঙুল গুলো আমার আঙুলের ফাঁকে ফেরে,
ঘরে ফেরার মত,
প্রতিদিন একটা সদ্য ফোঁটা গোলাপ তোর ঠোট বেয়ে উঠে আমায় খোঁজে,
তবে জানিস,
আমার ভেতরেও এক্ই আগুনের স্ফুলিঙ্গ জ্বলবে,
কোনদিন নিভবে না,
কোনদিন ভুলব না।
প্রেমের খিদে প্রেম-ই মেটায়।
যতদিন এই প্রেম থাকবে তোর দুই হাতে,
আমার মুঠোও শূন্য হবেনা।

The original poem:

I want you to know
one thing.
You know how this is:
if I look
at the crystal moon, at the red branch
of the slow autumn at my window,
if I touch
near the fire
the impalpable ash
or the wrinkled body of the log,
everything carries me to you,
as if everything that exists,
aromas, light, metals,
were little boats
that sail
toward those isles of yours that wait for me.
Well, now,
if little by little you stop loving me
I shall stop loving you little by little.
If suddenly
you forget me
do not look for me,
for I shall already have forgotten you.
If you think it long and mad,
the wind of banners
that passes through my life,
and you decide
to leave me at the shore
of the heart where I have roots,
remember
that on that day,
at that hour,
I shall lift my arms
and my roots will set off
to seek another land.
But
if each day,
each hour,
you feel that you are destined for me
with implacable sweetness,
if each day a flower
climbs up to your lips to seek me,
ah my love, ah my own,
in me all that fire is repeated,
in me nothing is extinguished or forgotten,
my love feeds on your love, beloved,
and as long as you live it will be in your arms
without leaving mine.

Comments

Popular posts from this blog

Scattering Stars Over Parking Lots

COFFEE

Songs With Our Eyes Closed